বিকাশ অ্যাকাউন্ট সাময়িক ভাবে ব্লক হলে করণীয় সহজ উপায় জানুন

বিকাশ একাউন্ট ব্লক হলে দ্রুত সমাধানের ১০ টি টিপস

বিকাশ হল বাংলাদেশের মোবাইল Financial সার্ভিস এর একটি জনপ্রিয় মাধ্যম, যার মাধ্যমে খুব সহজেই মোবাইল ফোন ব্যবহার করে টাকা এক স্থান থেকে অন্য স্থানে লেনদেন করা যায়। বিকাশ একাউন্ট ব্যবহার করে টাকা তোলা, পাঠাো, মোবাইল রিচার্জ করা এবং বিভিন্ন ধরনের বিল পরিশোধ করা যায়। 










এই পোস্টে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, বিকাশ একাউন্ট কেন সাময়িকভাবে ব্লক হয়ে যায়। আর এই রকম অবস্থা হলে কি করা উচিত।সাময়িকভাবে ব্লক হয়ে যাওয়ার কারণ এবং এর প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের এই পোস্টটির সাথে থাকুন

পেজ সূচিপত্রঃ বিকাশ একাউন্ট সাময়িকভাবে ব্লক হলে করণীয় সহজ উপায় জানুন

বিকাশ একাউন্ট সাময়িকভাবে ব্লক হলে করণীয় সহজ উপায় জানুন

বিকাশ হলো বাংলাদেশের এমন একটি ফাইনান্সিয়াল সার্ভিস যার মাধ্যমে মানুষ টাকা আদান প্রদান করে। এ বিকাশ একাউন্টটি  নিরাপত্তা জনিত কারণে মাঝে মধ্যে ব্লক হয়ে যেতে পারে। সাধারণত ভুল পিন একাধিকবার দেওয়া, লেনদেন ভুল করা অথবা কেওয়াইসি তথ্য অসম্পূর্ণ থাকলে এই ধরনের সমস্যা হতে পারে। এমন অবস্থায় আতঙ্কিত হওয়ার কোন কারণ, নেই সঠিক পদ্ধতি অনুসরণ করলে একাউন্ট পুনরায় চালু করা যায়।

প্রথমে নিশ্চিত হতে হবে যে অ্যাকাউন্টটির সঠিক পিন কি এবং ব্যবহৃত সিমটি সক্রিয় আছে কিনা।যদি ভুল পিন ব্যবহার করার কারনে ব্লক হয় তাহলে কিছুক্ষণ পরে পুনরায় চেষ্টা করতে হবে। এছাড়াও বিকাশের কাস্টমার কেয়ারে কল করে বা কাছের কোন বিকাশ এজেন্ট পয়েন্টে গিয়ে সমস্যার কথা জানানো যেতে পারেন। তারা পরিচয় যাচাই করে অ্যাকাউন্ট পুনরায় চালু করতে সাহায্য করবে।  

তাছাড়াও বিকাশ অ্যাপ এ লগইন করে বা প্রয়োজন হলে জাতীয় পরিচয় পত্র দিয়ে কেওয়াইসি আপডেট করলেও অনেক সময় সমস্যার সমাধান হয়ে যায়। সবসময় নিজের পিন গোপন রাখা উচিথ এবং নিরাপদ ভাবে লেনদেন করা জরুরী। তাহলে ভবিষ্যতে একাউন্ট ব্লক হওয়ার ঝুঁকি  অনেক কমে যাবে। 

বিকাশ একাউন্ট সাময়িকভাবে ব্লক হয়ে যায় কেন

বিকাশ একাউন্ট সাময়িকভাবে ব্লক হয়ে যাওয়া একটি সাধারন সমস্যা। যা হতে পারে নিরাপত্তারজনিত কারণে।বিকাশ একটি ডিজিটাল আর্থিক সেবা হওয়ার কারণে ব্যবহারকারীর টাকা ও ব্যক্তিগত ডেটা  সুরক্ষিত রাখতে বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করা হয়।অনেক সময় অনেক সময় ব্যবহার করে বারবার ভুল পিন ব্যবহার করার ফলে সিস্টেম এটিকে সন্দেহ জনক কাজ হিসেবে বিবেচনা করে। তখন একাউন্টটি সাময়িক সময়ের জন্য ব্লক করে দেয়। এছাড়াও অন্য কেউ যদি বারবার লগইন করার চেষ্টা করে তাহলে বিকাশ নিরাপত্তার জন্য একাউন্টটি বন্ধ করে দিতে পারে।এর সাহায্যে ব্যবহারকারীর টাকা ও তথ্য সুরক্ষিত থাকে। অনেক সময় এমনও হয়, ব্যবহারকারী নিজেই বুঝতে পারেন না যে তিনি ভুল পিন ব্যবহার করছেন।কিন্তু সিস্টেম সেটইকে ঝুঁকিপূর্ণ হিসেবে ধরে নাই।এজন্য বিকাশ একাউন্ট ব্যবহারের সময় সতর্ক থাকা খুবই জরুরী। আবার অন্য কাউকে পিন বলা উচিত নয়।এভাবে সঠিক নিয়ম ব্যবহার করে সমস্যা অনেক অংশে এড়ানো সম্ভব। 

বিকাশ একাউন্ট সাময়িকভাবে বন্ধ হওয়ার আরেকটি বড় কারণ হলো ভুল কেওয়াইসি তথ্য। কেউ যখন বিকাশ একাউন্ট খুলে তখন তাকে তার জাতীয় পরিচয় পত্র, ছবি, এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য প্রদান করতে হয়। যদি এইসব তথ্য সঠিকভাবে যাচাই করার না হয় বা তথ্য গুলোর মধ্যে কোন ভুল থাকে তাহলে বিকাশ কর্তৃপক্ষ নিরাপত্তা সাপেক্ষে একাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেয়। অনেক সময় ব্যবহার করে তার পুরনো তথ্য ব্যবহার করেন বা ভুলভাবে তথ্য প্রদান করেন। খালেদ সিস্টেম সেটাকে সন্দেহজনক ভেবে সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেয়। এছাড়াও বিকাশ কর্তৃপক্ষন তাদের নীতিমালা অনুযায়ী প্রতিটি ব্যবহারকারীর পরিচয় পত্র নিশ্চিত করতে চায়।  এ কারণে যদি কেউ একই পরিচয় পত্র দিয়ে একাধিক একাউন্ট খোলার চেষ্টা করে তাহলে সিস্টেম অ্যাকাউন্টটি ব্লক করে দেয়।

অসংগতিপূর্ণ লেনদেন বা অস্বাভাবিক আর্থিক কর্মকাণ্ডের কারণেও বিকাশ একাউন্ট সাময়িকভাবে ব্লক হয়ে যেতে পারে। যেমন, যদি অস্বাভাবিকভাবে বিভিন্ন নাম্বারে টাকা পাঠানো হয় বা খুব অল্প সময়ের মধ্যে অধিক পরিমাণে টাকা লেনদেন করা হয়, তাহলে বিকাশের নিরাপত্তা ব্যবস্থা সেটিকে ঝুঁকিপূর্ণ কার্যকলাপ হিসেবে বিবেচনা করে। তখন ব্যবহারকারীর একাউন্ট সাময়িক সময়ের জন্য ব্লক করে দেওয়া হয়। অনেক সময় প্রতারকরা অন্যের একাউন্ট ব্যবহার করেন অবৈধ অর্থ লেনদেন করতে চায়। এসব প্রতারণা প্রতিরোধের জন্য বিকাশ কঠোর নজরদারি করে। এতে ব্যবহারকারীর অর্থ নিরাপদ থাকে এবং এবং কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। তাই বিকাশ একাউন্ট ব্যবহার করার সময় নিরাপদ ভালো ব্যবহার করা উচিত।

বিকাশ একাউন্ট ব্লক হয়ে গেলে আমাদের প্রাথমিক করনীয় কি

বিকাশ একাউন্ট সাময়িকভাবে ব্লক হয়ে যাওয়া একটি সাধারন সমস্যা। কিন্তু এই ধরনের সমস্যা হলে প্রথমেই আমাদের শান্ত থাকতে হবে এবং সমস্যার কারণ বোঝার চেষ্টা করতে হবে। অনেক সময় ভুল পেন বারবার ব্যবহার করা, সন্দেহজনক লেনদেন করা বা নিরাপত্তা জনিত কারণে বিকাশ একাউন্ট অল্প সময়ের জন্য ব্লক হয়ে যেতে পারে। তাই এই বিষয়ে প্রথমে আতঙ্কিত না হয়ে মোবাইল এ আসা সকল মেসেজ বা নোটিফিকেশন চেক করা অত্যন্ত জরুরি। সেখানে ব্লক হওয়ার কারণও উল্লেখ করা থাকতে পারে। এরপর আমাদের নিশ্চিত হতে হবে যে, যেই নাম্বারে বিকাশ একাউন্ট খোলা আছে সেই সিম কার্ড সচল আছে কিনা এবং সেই নাম্বার দিয়ে অন্য কোন ডিভাইজে একাউন্ট লগইন করা হয়েছে কিনা। এছাড়া বিকাশ অ্যাপ বা ডায়াল কোড ব্যবহার করে একাউন্টি লগইন করার সময় কোন নির্দিষ্ট বার্তা পাওয়া যায় কিনা সে দিকে লক্ষ্য রাখতে হবে। যদি ভুল পিন ব্যবহার করা হয় তাহলে কিছুক্ষণ  অপেক্ষা করে আবার চেষ্টা করা যেতে পারে। তবে বারবার ভুল করার চেষ্টা না করাই ভালো, এতে আরো সমস্যা বাড়তে পারে। তাই প্রাথমিক ধাপে ধৈর্য ধরে পরিস্থিতি বিশ্লেষণ করায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে।

দ্বিতীয়তো আমাদের করণীয় হবে, একাউন্ট ব্লক থাকলে যত দ্রুত সম্ভব কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করা। বিকাশের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে সমস্যা সম্পর্কে বিস্তারিত জানালে তারা সঠিক দিক নির্দেশনা দিতে পারবে। এছাড়াও কাছের কোন কাস্টমার কেয়ার পয়েন্টে গিয়েও সমস্যার সমাধান এর জন্য সহায়তা নেয়া যেতে পারে। সেখানে জাতীয় পরিচয় পত্র এবং রেজিস্ট্রেশন করা সিম অবশ্যই সাথে রাখতে হবে।পরিচয় যাচাইয়ের জন্য এগুলো প্রয়োজনীয়। কাস্টমার কেয়ার প্রতিনিধি একাউন্টি বিশ্লেষণ করে তার অবস্থা সম্পর্কে জানাবে, এটি সাময়িক ব্লক নাকি স্থায়ী ব্লক। যদি সাময়িক ব্লক হয় তাহলে কিছু তথ্য যাচাই করে আবার চালু করতে সাহায্য করবে। কিছু কিছু ক্ষেত্রে নতুন পিন ব্যবহার করা হয় যা নিরাপত্তা বাড়ায়।তাই কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ।

তৃতীয়ত, ভবিষ্যতে এমন সমস্যা এ রাতে কিছু সর্তকতা মেনে চলা প্রয়োজন। কখনোই নিজের পিন বা ব্যক্তিগত কোন তথ্য কারো সাথে শেয়ার করা উচিত নয়।অপরিচিত কোন লিংক বা ফোন কলের মাধ্যমে তথ্য আদান-প্রদান করা উচিত নয়। যদি প্রতারণার শিকার হয়ে যায় তাহলে একাউন্ট ব্লক হতে পারে। এছাড়া নিয়মিত একাউন্টের পিন পরিবর্তন করা এবং শক্তিশালী পিন ব্যবহার করার অভ্যাস খুব ভালো। লেনদেন করার সময় সতর্ক থাকা এবং সন্দেহ জনক কোন কার্য দেখলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া উচিত। এভাবে সচেতন থাকলে একাউন্ট ব্লক হয়ে যাওয়ার ঝুকি অনেকাংশে কমে যায় এবং ব্যবহারকারীরা নিশ্চিন্তে বিকাশ সেবা গ্রহণ করতে পারে। 

বিকাশ একাউন্ট ব্লক হলে আনব্লক করার সহজ উপায় কি

বিকাশ হলো বাংলাদেশের এমন একটি ফাইনান্সিয়াল সার্ভিস যার মাধ্যমে মানুষ টাকা আদান প্রদান করে। বিকাশ একাউন্ট সাময়িকভাবে ব্লক হয়ে যাওয়া একটি সাধারন সমস্যা। এই ধরনের সমস্যা হলে প্রথমেই আমাদের শান্ত থাকতে হবে । এবং ব্লক হয়ে যাওয়ার কারণ চিন্তা করতে হবে।তারপর এর সহজ সমাধান বের করতে হবে। বিকাশ একাউন্ট ব্লক হয়ে গেলে আনব্লক করার কিছু সহজ উপায় রয়েছে। 

১.কিছুক্ষণ সময় অপেক্ষা করঃ  

অনেক সময়ে ভুল পিন বারবার দেয়ার ফলে একাউন্ট কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যেতে পারে। এই ধরনের ব্লক সাধারণত কিছুক্ষণ নিজে থেকেই ঠিক হয়ে যায়। তাই প্রথমে ভয় না পেয়ে ২৪ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করাই উত্তম। এই সময়ের ভিতরে আবার লগইন না করাই ভালো। কারণ যদি কোন সমস্যা না থাকে তাহলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে নিজেই একাউন্টি আনব্লক করে দেয়। তাই ধৈর্য ধরে থাকায় এই পর্যায়ের সবচেয়ে বড় সমাধান। 

২.সঠিক পিন দিয়ে পুনরায় লগইন করাঃ

অনেক সময় ব্যবহারকারী ভুল পিন ব্যবহার করার জন্য সমস্যায় পড়ে। তাই নিশ্চিত করতে হবে যে একাউন্টিতে সঠিক পিন ব্যবহার করা হচ্ছে।যদি কোন কারণে পিন ভুল হয়ে যায় তাহলে ফরগেট পিন অপশনটি ব্যবহার করে নতুন পিন সেট করা যেতে পারে। সঠিক তথ্য দিয়ে পেন রিসেট করলে অ্যাকাউন্ট আবার চালু হতে পারে। এতে সমস্যার সমাধান সহজেই হয়ে যায়

৩.বিকাশ অ্যাপ আপডেট করাঃ

অনেক সময় পুরনো অ্যাপ ব্যবহার করলে লগইন সমস্যা দেখা দেয়। তাই গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি আপডেট করে নেওয়া উচিত। আপডেট করার পর আবার লগইন করলে আর সমস্যা হয় না।  অনেক সময় শুধু অ্যাপ আপডেট করলেই সমস্যা সমাধান হয়ে যায়। 

৪.মোবাইল রিস্টার্ট করারঃ

মোবাইলে সাময়িক সফটওয়্যার সমস্যার কারণেও অনেক সময় অ্যাকাউন্টে ঢোকা যায় না। তাই ফোন রিস্টার্ট করে আবার চেষ্টা করা উচিত। এতে নেটওয়ার্ক বা অ্যাপ এর ছোট খাটো সমস্যা ঠিক হয়ে যায়।  এটি খুব সহজ কিন্তু কার্যকর একটি সমাধান। 

৫.কাস্টমার কেয়ারে কল করাঃ

এই ধরনের সমস্যা হলে বিকাশের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে তাদের সমস্যা সম্পর্কে বিস্তারিত জানানো একটি নির্ভরযোগ্য উপায়। তারা একাউন্টি যাচাই করে আনব্লক করার নির্দেশনা দেবে।  প্রয়োজন হলে তারা সরাসরি একাউন্ট চালু করতে সাহায্য করবে। তাই দ্রুত সমাধানের জন্য এটি খুবই কার্যকরী একটি উপায়।

৬.কাছের কোন কাস্টমার কেয়ার সেন্টারে যাওয়াঃ

দ্রুত সমাধান পেতে চাইলে এলাকায় থাকা বিকাশ কাস্টমার কেয়ার সেন্টার সরাসরি যাওয়া যেতে পারে। যদি সিম বন্ধ থাকে তাহলে একাউন্টের সমস্যা দেখা দিতে পারে। তাই নিশ্চিত থাকতে হবে যেন সিমটি চালু আছে। প্রয়োজনে মোবাইল অপারেটরের সাথে যোগাযোগ করতে হবে।

৭.সিম কার্ড সজল আছে কিনা যাচাই করাঃ

বিকাশ একাউন্ট সব সময় নির্দিষ্ট সিমের সাথে যুক্ত থাকে। যদি সিম বন্ধ কিংবা নিষ্ক্রিয় থাকে তাহলে একাউন্টে সমস্যা দেখা দেয়। তাই নিশ্চিত করতে হবে যে সিমটি চালু এবং সক্রিয় আছে। প্রয়োজন হলে মোবাইল অপারেটরের সাথে যোগাযোগ করতে হবে। 

৮.সন্দেহজনক লেনদেন বন্ধ করাঃ

যদি একাউন্টে অস্বাভাবিক বা সন্দেহজনক কোন লেনদেন করা হয়, তাহলে বিকাশ নিরাপত্তাজনিত কারণে সাময়িক সময়ের জন্য একাউন্ট ব্লক করতে পারে। তাই এমন কোনো কার্যকলাপ এড়িয়ে চলতে হবে। কাস্টমার কেয়ারে বিষয়টি জানিয়ে পরিষ্কার করলে তারা একাউন্ট আনব্লক করতে সাহায্য করবে। এতে একাউন্টের নিরাপত্তাও বজায় থাকবে।

৯.নতুন পিন সেট করাঃ

অনেক সময়ে নিরাপত্তার কারণে আগের পিন বাতিল হয়ে যায়। তখন পুনরায় নতুন পিন সেট করার প্রয়োজন হয়। নিরাপদ ও শক্তিশালী পিন ব্যবহার করলে ভবিষ্যতে সমস্যা অনেকাংশে কমে যায়। পিন পরিবর্তনের পর একাউন্টি আবার ব্যবহার করা যায়।

১০.সঠিক তথ্য দিয়ে যাচাই কার্য সম্পন্ন করাঃ

বিকাশ কর্তৃপক্ষ মাঝেমধ্যেই নিরাপত্তার জন্য ব্যবহারকারীর তথ্য যাচাই বাছাই করে। যদি আপনার তথ্য অসম্পূর্ণ বা ভুল থাকে, তাহলে একাউন্টি ব্লক হয়ে যেতে পারে। তাই জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সঠিক তথ্য প্রদান করা অত্যন্ত জরুরী। যাচাইকরণ সম্পন্ন হলে একাউন্ট সহজেই আনব্লক হয়ে যায়।

বিকাশ একাউন্ট ব্লক হলে কিভাবে কাস্টমার কেয়ারে সমাধান নিবেন

বিকাশ একাউন্ট সাময়িকভাবে ব্লক হয়ে যাওয়া একটি সাধারন সমস্যা। বিকাশ একাউন্ট যদি ব্লক হয়ে যায় তাহলে প্রথমে শান্ত থেকে সমস্যার সঠিক কারণ খুঁজার চেষ্টা করতে হবে। সাধারণত ভুল পিন একাধিকবার ব্যবহার করলে, সন্দেহজনক লেনদেন হলে বা পরিচয় যাচাইকরণ অসম্পূর্ণ থাকার ফলে  একাউন্ট ব্লক হতে পারে। এমতাবস্থায় দ্রুত সমাধানের জন্য বিকাশ কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে সাহায্য নেওয়া সবচেয়ে কার্যকরী পদ্ধতি। সরাসরি বিকাশ হেল্পলাইন নাম্বরে কল করেও (যেমন ১৬২৪৭ বা ০১৮৪৭০০৭০০০) সাহায্য নেওয়া যেতে পারে। কল করার সময় একাউন্ট সম্পর্কিত তথ্য যেমনঃ যেই নাম্বারে বিকাশ একাউন্ট খোলা আছে সেই মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং সাম্প্রতিক লেনদেনের তথ্য প্রস্তুত রাখা আবশ্যক। কাস্টমার কেয়ার প্রতিনিধি ব্যবহারকারীর পরিচয় যাচাই করার জন্য বেশ কিছু প্রশ্ন করতে পারেন, সেগুলোর সঠিক উত্তর দিলে তারা একাউন্টের সমস্যাটি দ্রুত খুঁজে বের করতে পারবে। তাই ধৈর্য ধরে তাদের নির্দেশনা অনুসরণ করা গুরুত্বপূর্ণ।

দ্বিতীয়ত, নিকটস্থ বিকাশ কাস্টমার সার্ভিস সেন্টার সরাসরি গিয়েও সমস্যার সমাধান নেওয়া যেতে পারে।কিছু কিছু সময় আছে যখন ফোনে সমস্যার সমাধান করা যায় না, বিশেষ করে যখন ডকুমেন্ট যাচাই বা আপডেটের প্রয়োজন হয়। সে ক্ষেত্রে মূল জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট সাইজ ছবি এবং সিম কার্ড সঙ্গে নিতে হবে। কাস্টমার কেয়ার সেন্টারে গেলে তাদের প্রতিনিধি একাউন্টের পরিস্থিতি যাচাই করবেন। এবং কাগজ পাতির যাচাই করে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবেন। যদি কেওয়াইসি আপডেট না থাকার কারণে একাউন্ট ব্লক হয়ে যায় তাহলে সেখানে আপনার তথ্য আপডেট করেন একাউন্ট আবার চালু করে দিবেন। 

তৃতীয়ত, ভবিষ্যতে যেন বিকাশ একাউন্টটি আবার ব্লক না হয়ে যায়, সেই জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলা অত্যন্ত জরুরি। কখনোই একাউন্টের পিন অন্য কারো সাথে শেয়ার করা উচিত নই এবং বারবার ভুল পিন ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। সন্দেহজনক যেকোনো লেনদেন বা অচেনা নাম্বর থেকে কল পেলে সতর্ক থাকতে হবে এবং কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করা যাবে না। নিয়মিত একাউন্টের কেওয়াইসি   তথ্য আপডেট আছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে।  কাস্টমার কেয়ার সেন্টারের সাথে যোগাযোগ করলে সবসময় সত্য তথ্য প্রদান করতে হবে, কারণ ভুল তথ্য দিলে সমস্যার সমাধান পেতে দেরি হতে পারে। এই নিয়মগুলো মেনে চললে বিকাশ একাউন্ট নিরাপদ থাকবে এবং ভবিষ্যতে ব্লক হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে।

বিকাশ অ্যাপ এর ব্যবহারের সুবিধা কি কি

বিকাশ অ্যাপটি হল বাংলাদেশের মধ্যে একটি জনপ্রিয় মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস। এই অ্যাপটি ব্যবহারের অনেক সুবিধা রয়েছে। 

১.সহজে টাকা পাঠানোঃ 

বিকাশ অ্যাপ টাকা পাঠানোর জন্য খুবই কার্যকরী একটি মাধ্যম। এর মাধ্যমে খুব সহজেই  টাকা এক একাউন্ট থেকে অন্য একাউন্টে লেনদেন করা যায়। মোবাইল নাম্বার দিলেই  কিছুক্ষণের মধ্যেই এক স্থান থেকে অন্য স্থানে টাকা পৌঁছে যায়। এতে করে সময় এবং শ্রম দুটোই বেঁচে যায়। ব্যাংকে যাওয়ারও প্রয়োজন হয় না। এটি নিরাপদ ও খুব দ্রুত ট্রান্সফার ব্যবস্থা। 

২.ক্যাশ আউট সুবিধাঃ

এটি ব্যবহার করে দেশের প্রায় সব জায়গা থেকেই এজেন্টের মাধ্যমে টাকা উঠানো যায়। গ্রামে বা শহরে সবখানেই এই সুবিধাটি রয়েছে। ব্যাংকে গিয়ে লাইনে দাড়িয়ে থাকার কোন প্রয়োজন হয় না। খুব সহজেই ক্যাশ আউট করা যায়। এছাড়া এটিএম মেশিন থেকেও টাকা তোলা যায়। এতে টাকা লেনদেন করা আরো সহজ হয়। 

৩.মোবাইলের রিচার্জ সুবিধাঃ

এই বিকাশ অ্যাপটি ব্যবহার করে খুব সহজেই সব অপারেটরের মোবাইল রিচার্জ করা যায়। নিজের বা অন্য কারো নাম্বর রিচার্জ করা খুবই সহজ। এইখানে কোনো অতিরিক্ত ঝামেলা থাকে না। অনেক সময় ক্যাশব্যাক অফারও পাওয়া যায়। ২৪ ঘন্টায় এই সুবিধাগুলো পাওয়া যায়। দোকানে যাওয়ার দরকার হয় না। খুব সহজেই দ্রুত এবং নিরাপদ ভাবে রেজাল্ট করা যায়। 

৪ .যেকোনো ধরনের বিল পরিষদঃ

আমাদের যে কোন প্রকার বিল পরিষদের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। কিন্তু বিকাশ অ্যাপ এর মাধ্যমে খুব সহজেই বিদ্যুৎ, গ্যাস, পানিসহ বিভিন্ন ধরনের বিল পরিশোধ করা যায়। ফলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না। ঘরে বসে অনলাইনে বিলগুলো পরিশোধ করা যায়, ফলে সময় ও কষ্ট কমে যায়।সময়ের মধ্যে বিল পরিশোধ হয়ে যায় এবং বিল পরিষদের হিস্টোরিও সংরক্ষণ করা থাকে।

৫.নিরাপদ লেনদেন ব্যবস্থাঃ 

বিকাশ অ্যাপ একটি নিরাপদ প্ল্যাটফর্ম, যেখানে টাকা লেনদেনের সময় প্রত্যেকবার পিন কোড ব্যবহার করতে হয়। এর ফলে অন্য কেউ সহজে লেনদেনকৃত টাকা ব্যবহার করতে পারবে না। অ্যাপটিতে ওটিপি ও অন্যান্য নিরাপত্তা সুবিধা রয়েছে, ফলে ব্যবহারকারীর সমস্ত তথ্য এবং অর্থ নিরাপদ থাকে। 

৬. ২৪.৭ সেবাঃ 

এই অ্যাপটি ২৪ ঘন্টায় চালু থাকে। দিন-রাত যে কোন সময় টাকা লেনদেন করা সম্ভব। এতে ব্যাংকের মতো নির্দিষ্ট সময় বরাদ্দ থাকে না। ফলে জরুরী সময়ও টাকা পাঠানো বা উত্তোলন করা যায়। এতে ব্যবহারকারী সবসময় সুবিধা পায় এবং এটি একটি নির্ভরযোগ্য সার্ভিস মাধ্যম। 

বিকাশ অ্যাপ এর ব্যবহারের অসুবিধা কি কি

বিকাশ অ্যাপটি হল বাংলাদেশের মধ্যে একটি জনপ্রিয় মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস হওয়ার পরেও এর কিছু অসুবিধা রয়েছে। 

১. অতিরিক্ত চার্জ ও ফি নেওয়াঃ

বিকাশ অ্যাপে টাকা  পাঠাতে, ক্যাশ আউট করতে বা অন্যান্য লেনদেনের ক্ষেত্রে তুলনামূলক বেশি চার্জ কাটে।অ্যাপটিতে ক্যাশ আউট করার ক্ষেত্রে হাজারে প্রায় ১৮ টাকা কাটে। যা বেশিরভাগ ব্যবহারকারীর ক্ষেত্রেই বিরক্তিকর মনে হয়। অল্প পরিমাণে টাকা লেনদেনের ক্ষেত্রেও ফি বা চার্জ কাটা অর্থনৈতিকভাবে চাপ সৃষ্টি করে। প্রায় ব্যবহারকারীরা অন্য মোবাইল ব্যাংকিং সার্ভিসের থেকে বেশি খরচ করতে বাধ্য হয়। দিন দিন খরচ বেড়ে যাওয়ায় একটি পর্যায়ে এটি একটি বড় অসুবিধা হয়ে দাঁড়ায়।

২. নেটওয়ার্ক ও সার্ভার সমস্যার কারণে লেনদেন ব্যাহত হওয়াঃ

বিকাশ ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় সার্ভার ডাউন বা নেটওয়ার্কের সমস্যার কারণে লেনদেন করতে সমস্যা দেখা দেয়। বিশেষ করে কোন উৎসব যেমন ঈদ বা পুজো পার্বণে এই সমস্যাটি বেশি দেখা যায়।এতে ব্যবহারকারীরা গুরুত্বপূর্ণ সময় টাকা পাঠাতে বাধা প্রাপ্ত হয়। কখনো কখনো ট্রানজেকশন হ্যাং হয়ে যায় তা দেরিতে কার্যসম্পন্ন হয়। ফলে জরুরী সময়ে এই অ্যাপটির উপর নির্ভর করা কঠিন হয়ে যায়। 

৩. প্রতারণা ও নিরাপত্তা ঝুঁকি থাকাঃ 

এই অ্যাপটি ব্যবহারকারীরা প্রায় সময় প্রতারণার শিকার হয়। যেমন, ফিশিং কল বা ভুয়া মেসেজ পাঠানোর মাধ্যমে। প্রতারকরা বিভিন্ন কৌশল ব্যবহার করে ব্যবহারকারীর পিন বা ওটিপি জেনে নেয়। অনেক সময় ব্যবহারকারীরা অজ্ঞতার কারণে নিজেদের তথ্য অন্য কারো সাথে শেয়ার করে ফেলে। ফলে একাউন্ট থেকে টাকা চুরি হয়ে যায়। যদিও বিকাশ তাদের নিরাপত্তা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবুও ঝুঁকি পুরোপুরি শেষ হয়নি। তাই ব্যবহারকারীদের সবসময় সতর্ক জরুরী। 

৪. সীমিত ট্রানজেকশন লিমিট থাকাঃ 

বিকাশ ব্যবহারের ক্ষেত্রে দৈনিক বা মাসিক লেনদেনের কিছু সীমা রয়েছে। যেমনঃ

  • দৈনিক লেনদেন সীমাঃ অ্যাপটিতে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে টাকা সেন্ড মানি বা কাশ আউট করা যায়। এই সীমা একাউন্টের ধরনের উপর নির্ভর করে। যেমন, দিনে ২৫ হাজার টাকা বা তার কাছাকাছি লেনদেন করা যেতে পারে , এটি পরিবর্তনশীল। 
  • মাসিক লেনদেন সীমাঃ মাসে কত টাকা লেনদেন করা যায় তারও নির্দিষ্ট সীমা রয়েছে। যেমন, ২ লাখ টাকা বা তার কাছাকাছি পরিমাণ লেনদেন মাসিক ভাবে করা যায়। তবে এটি একাউন্ট অনুযায়ী কম বেশি হতে পারে। 
এই ট্রানজেকশন লিমিটেড এর জন্য অনেক সমস্যা তৈরি হয়। এতে সময় ও খরচ বেড়ে যায়। ফলে যারা বড় লেনদেন করতে চান তাদের জন্য একটি বড় অসুবিধা হয়ে দাঁড়ায়।

৫. ইন্টারনেট নির্ভরতাঃ

বিকাশ অ্যাপ ব্যবহার করতে চাইলে ইন্টারনেট সংযোগ থাকা প্রয়োজন, যা সব সবসময় সব জায়গায়  ভালো থাকে না। গ্রাম্য অঞ্চলে বা দুর্বল নেটওয়ার্কে অ্যাপটি ঠিকমতো কাজ করতে চায় না। এতে লেনদেন করতে অসুবিধার সম্মুখীন হতে হয়। যদিও ইউএসএসডি (*২৪৭#) অপশন আছে, কিন্তু অ্যাপের সকল সুবিধা ওইখানে পাওয়া যায় না। তাই পুরোপুরি অ্যাপ নির্ভরতার কারণে সমস্যায় পড়তে হয় । এতে ব্যবহারকারীর ক্ষেত্রে তার অভিজ্ঞতা খারাপ হয়ে যেতে পারে।

৬. কাস্টমার সার্ভিসে দেরি হওয়াঃ 

যদি অ্যাপটিতে কোন প্রকার সমস্যা দেখা দেয় তাহলে বিকাশ কাস্টমার কেয়ার থেকে সমস্যাটির সমাধান পেতে অনেক সময় লেগে যায়। অনেক ব্যবহারকারী অভিযোগ করে যে তাদের সমস্যার দ্রুত বা কাঙ্খিত সমাধান হয়নি। আবার কখনো কখনো বারবারও যোগাযোগ করা লাগে। এছাড়াও সরাসরি প্রতিনিধি পাওয়াও কঠিন হয়ে যায়। এতে ব্যবহারকারীরা হতাশ হয়ে পড়ে। জরুরি সমস্যার ক্ষেত্রে এই দেরি বড় অসুবিধা হিসেবে দেখা দেয়।

বিকাশ অ্যাপ এর ব্যবহারের নিরাপত্তা কি কি

বিকাশ অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু দিক খেয়াল রাখতে হবে। নিরাপত্তার নিশ্চিত করার জন্য প্রথমেই ব্যবহারকারীকে তার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে হবে। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়।একাউন্ট খোলার সময় যেসব ব্যক্তিগত তথ্য (যেমন, মোবাইল নাম্বার, এনআইডি কার্ড বা অন্যান্য তথ্য) প্রদান করা হয় সেগুলো যেন অন্য কারো কাছে না যায় সে দিকে খেয়াল রাখতে হবে। কোন বা মেসেজের মাধ্যমে প্রতারক রা অনেক সময় বিকাশ প্রতিনিধি পরিচয় দিয়ে একাউন্টের পিন নাম্বার বা ওটিপি চায়। এই ওটিপি বা পিন নাম্বার কখনোই দেওয়া উচিত নয়।বিকাশ অ্যাপ ব্যবহার করলে সবসময় নিজের ফোন নিজের নিয়ন্ত্রণ রাখতে হয়। এবং অপরিচিত বা সন্দেহজনক কোন প্রকার অ্যাপ ডাউনলোড করা থেকে বিরত থাকা উচিত।একাউন্টের পিন নাম্বর এমন ভাবে সেট করতে হবে যাতে প্রতারক সেইটা ধারণা করতে না পারে এবং নির্দিষ্ট সময় পর পর পিন টি পরিবর্তন করা উচিত।কারো সামনে পিন প্রবেশ করানো থেকেও বিরত থাকতে হবে। বিকাশ অ্যাপ এর অফিশিয়ালি ভার্সন ব্যবহার করা উচিত এবং গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর ছাড়া অন্য কোন উৎস থেকে অ্যাপ ইনস্টল না করাই নিরাপদ। এসব সাধারণ সতর্কতা অবলম্বন করলে ব্যবহারকারীর অ্যাকাউন্ট অধিকাংশে সুরক্ষিত রাখা সম্ভব।

বিকাশে ব্যবহার করার সময় লেনদেন নিরাপত্তার বিষয়টি ভালোভাবে খেয়াল রাখতে হবে। টাকা পাঠানো টাকা বের করা পেমেন্ট করা সময় প্রাপকের নম্বর বা তথ্য একাধিকবার যাচাই করা উচিত কারণ একবার ভুল নম্বরের টাকা চলে গেলে তা ফেরত পাওয়া কঠিন হতে পারে। সন্দেহজনক লেনদেন বা অজানা নোটিফিকেশন দেখা গেলে দ্রুত বিকাশ কাস্টমার কেয়ারে যোগাযোগ করা জরুরী। এছাড়াও অপরিচিত কোন লিংক বা অফার এর প্রলোভনে ক্লিক করা থেকে বিরত থাকা উচিত, কারণ এগুলো অনেক সময় ফিসিং আক্রমণের অংশ হতে পারে। ব্যবহারকারীদের উচিত তাদের লেনদেনের হিসাব নিয়মিত চেক করা, যাতে কোন অস্বাভাবিক কার্যকলাপ দ্রুত শনাক্ত করা যায়। বিকাশ অ্যাপ এ লগইন করার সময় ইন্টারনেট সুরক্ষিত ব্যবহার করা ভালো, বিশেষ করে পাবলিক ওয়াইফাই এড়িয়ে চলা উচিত। লেনদেন শেষ হওয়ার পর অ্যাপ থেকে লগ আউট করা একটি ভালো অভ্যাস, বিশেষ করে যদি অন্য কারো ডিভাইস ব্যবহার করা হয়। এইসব সর্তকতা অনুসরণ করলে আর্থিক লেনদেন আরো নিরাপদ রাখা সম্ভব হয় এবং প্রতারণার ঝুকি অনেকাংশে কমে যায়।

বিকাশ অ্যাপের মাধ্যমে টাকা জমানোর পদ্ধতি কি কি

বর্তমান ডিজিটাল যুগে বিকাশ অ্যাপ ব্যবহার করে খুব সহজে টাকা জমা রাখা ও সঞ্চয় করা সম্ভব। বিশেষ করে যারা নিয়মিত ব্যাংকে যেতে চান না, তাদের জন্য এটি একটি নিরাপদ ও সুবিধা জনক মাধ্যম, বিকাশ অ্যাপ এ সেভিংস বা সঞ্চয় অপশন ব্যবহার করে আপনি ধীরে ধীরে টাকা জমাতে পারে। এছাড়া প্রতিদিন অল্প অল্প করে ব্যালেন্স রেখে দিলে সেটিও আপনার সঞ্চয়ের অংশ হয়ে যায়। মোবাইল থেকে পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা যায় বলে সময় ও ঝামেলা দুইটাই কমে যায়। বিকাশ অ্যাপ এ টাকা জমানোর আরেকটি সহজ উপায় হলো নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে নিয়মিত টাকা রাখা। যেমন প্রতি সপ্তাহে বা মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা নিজের একাউন্টে রেখে দেওয়া এছাড়া বিভিন্ন ক্যাশব্যাক অফার, বোনাস এবং প্রমোশন থেকেও আপনি বাড়তি টাকা জমাতে পারেন। অনেক সময় মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট বা পেমেন্ট করার সময় যে ক্যাশব্যাক পাওয়া যায, সেটিও সঞ্চয়ের অংশ হিসেবে একটি ফান্ড তৈরি করা সম্ভব।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিকাশ অ্যাপ ব্যবহার করে সঞ্চয় করতে হলে আপনাকে খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সেই টাকা বিকাশে জমা রাখলে ধীরে ধীরে একটি ভালো পরিমাণ সেভিংস তৈরি হবে। নিরাপত্তার দিক থেকে বিকাশ বেশ নির্ভরযোগ্য, তাই নিশ্চিন্তে টাকা রাখা যায়। নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তুললে ভবিষ্যতে জরুরি প্রয়োজনে এই জমাকৃত টাকা অনেক কাজে আসবে।

বিকাশ অ্যাপ এর মাধ্যমে টাকা লেনদেনের পদ্ধতি কি কি

বর্তমান সময়ে বিকাশ অ্যাপ এর মাধ্যমে টাকা লেনদেন করা খুবই সহজ ও দ্রুত একটি প্রক্রিয়া। ঘরে বসে কয়েকটি ধাপ অনুসরণ করে এক একাউন্ট থেকে অন্য একাউন্টে টাকা পাঠানো যায়। বিকাশ অ্যাপে লগইন করে সেন্ট মানি অপশন নির্বাচন করে প্রাপকের নাম্বার, টাকার পরিমান এবং পিন নম্বর দিয়ে সহজে টাকা পাঠানো যায়। এই পদ্ধতিটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কারণ এটি দ্রুত এবং নিরাপদ। এছাড়া বিকাশ অ্যাপ ব্যবহার করে ক্যাশ আউট এর মাধ্যমে এজেন্ট থেকে টাকা তোলা যায় এবং অ্যাড মানি অপশন দিয়ে ব্যাংক বা কার্ড থেকে বিকাশের টাকা যোগ করা সম্ভব। অনলাইন সপিং বা বিভিন্ন সার্ভিসের জন্য পেমেন্ট অপশন ব্যবহার করে সরাসরি বিল পরিশোধ করা যায় । বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট বিল সহ বিভিন্ন ইউটিলিটি বিল ও খুব সহজে পরিশোধ করা যায়, যা সময়ও শ্রম বাঁচায়।

বিকাশ অ্যাপের মাধ্যমে লেনদেন করার সময় নিরাপত্তা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। সব সময় নিজের পিন গোপন রাখা, এবং অফিশিয়াল অ্যাপ ব্যবহার করা উচিত। নিয়মিত লেনদেন হিসাব চেক করলে আপনি সহজেই আপনার খরচ ব্যালেন্স নিয়ন্ত্রণ করতে পারবেন। এইভাবে বিকাশ অ্যাপ ব্যবহার করে নিরাপদ ও ঝামেলা হীন ভাবে দৈনন্দিন আর্থিক লেনদেন সম্পূর্ণ করা যায়।

শেষ কথাঃ  বিকাশ একাউন্ট সাময়িকভাবে ব্লক হলে করণীয় সহজ উপায় জানুন

প্রথমে নিশ্চিত হতে হবে যে একাউন্টটির সঠিক পিন কি এবং ব্যবহৃত সিমটি সক্রিয় আছে কিনা।যদি ভুল পিন ব্যবহার করার কারনে ব্লক হয় তাহলে কিছুক্ষণ পরে পুনরায় চেষ্টা করতে হবে। এছাড়াও বিকাশের কাস্টমার কেয়ারে কল করে বা কাছের কোন বিকাশ এজেন্ট পয়েন্টে গিয়ে সমস্যার কথা জানানো যেতে পারে। তারা পরিচয় যাচাই করে একাউন্ট পুনরায় চালু করতে সাহায্য করবে।  তাছাড়াও বিকাশ অ্যাপে লগইন করে বা প্রয়োজন হলে জাতীয় পরিচয় পত্র দিয়ে কেওয়াইসি আপডেট করলেও অনেক সময় সমস্যার সমাধান হয়ে যায়। সবসময় নিজের পিন গোপন রাখা উচিথ এবং নিরাপদ ভাবে লেনদেন করা জরুরী। তাহলে ভবিষ্যতে একাউন্ট ব্লক হওয়ার ঝুঁকি  অনেক কমে যাবে। 

আমার মতে, বিকাশ একাউন্ট সাময়িকভাবে ব্লক হওয়া খুব অস্বাভাবিক কিছু না। সাধারণত নিরাপত্তার জন্য এমনটা করা হয় (যেমন ভুল পিন বারবার দেওয়া, সন্দেহজনক লেনদেন বা অস্বাভাবিক একটিভিটি ধরা পড়লে)। এমন পরিস্থিতিতে ঘাবড়ে না গিয়ে প্রথমে বুঝতে হবে সমস্যাটা কোথায় হয়েছে। অনেক সময় একটু ধৈর্য ধরে কিছুক্ষণ অপেক্ষা করলেই একাউন্ট আবার চালু হয়ে যায়। আমার অভিজ্ঞতা অনুযায়ী, যদি দীর্ঘ সময় একাউন্ট আনব্লক না হয় তাহলে সবচেয়ে ভালো উপায় হল বিকাশ কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করা। তাদের হেল্প লাইন নাম্বারে কল করা বা নিকট এজেন্ট পয়েন্টে গিয়ে সমস্যার কথা বললে দ্রুত সমাধান পাওয়া যায়। প্রয়োজন হলে নিজের পরিচয় যাচাই এনআইডি বা অন্যান্য তথ্য দিতে হতে পারে, তাই আগে থেকেই সেগুলো প্রস্তুত রাখা ভালো।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভবিষ্যতে এমন সমস্যা এড়াতে সচেতন থাকা। নিজের পিন কাউকে না বলা, বারবার সন্দেহজনক লেনদেন থেকে দূরে থাকা উচিত। আমার মতে একটু সতর্ক থাকলেই এই ধরনের ঝামেলা সহজে এড়িয়ে চলা যায় এবং বিকাশ ব্যবহার আরো নিরাপদ ও ঝামেলা মুক্ত হয়।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

প্রয়োজনীয় বিডি 24 নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url